Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালালো আসামি

কারাগারের পূর্ব পাশের দেওয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

খুলনা জেলা কারাগার-২ থেকে ইমন মাঝি নামে এক বন্দি দেওয়াল টপকে পালিয়ে গেছেন। 
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের পূর্ব পাশের দেওয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম। তিনি বলেন,"ঘটনাটি ঘটেছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।"

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ইমন মাঝি লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়ার বাড়ির বাসিন্দা। তিনি কারাগারের মহিলা ওয়ার্ড-সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সেখান থেকে দেওয়াল টপকে পালিয়ে যান।

আরও জানা যায়, ইমন মাঝি সোনাডাঙ্গা থানার একটি চুরির মামলায় (ধারা ৩৮১/৩৪) গত ১৩ জুন ২০২৬ থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পর পালিয়ে যাওয়া বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। একই সঙ্গে কীভাবে তিনি কারাগার থেকে পালাতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখছে কারা কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x