গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
বুধবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে মোট ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৮ জন মারা গেছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১,৩৮০ জন।
দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২,০৮০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।



