Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুর ভয়াবহ চিত্র, গত বছরের চেয়ে এবার আক্রান্ত বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে, যদিও মৃত্যুর সংখ্যা কমেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ৩০ হাজার ৮৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ২৯ হাজার ৪৪ অর্থাৎ এবার হাজার ৭৮৬ জন বেশি রোগী ভর্তি হয়েছেন।

তবে মৃত্যুর দিক থেকে চিত্রটা উল্টো। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮৮ জন, যেখানে গত বছর একই সময়ে মৃত্যু হয়েছিল ১১৮ জনের। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯০৭ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯৪ জন। পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬৫২ জন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৩০৫ জন। এরপর খুলনায় ২০২ জন, বরিশালে ১৬১ জন, চট্টগ্রামে ৯৯ জন, রাজশাহীতে ৭৩ জন এবং ময়মনসিংহে ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন।

   

About

Popular Links

x