কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল গফুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
রাত ১১টার দিকে সংসদ সদস্যের একান্ত সচিব মেহেদী হাসান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেদী হাসান মুকুল বলেন, “সোমবার সন্ধ্যায় জ্বর এবং পায়ের সমস্যা নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হন তিনি। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।”
তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলেও জানান তার একান্ত সচিব।



