Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় সন্ধ্যায় দোকানে ঢুকে মুদি দোকানিকে গুলি, হাসপাতালে ভর্তি

দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

খুলনায় সন্ধ্যার পর নিজ দোকানে বসে থাকা এক মুদি দোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দোকানির নাম আকাশ কুণ্ড (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আকাশ কুণ্ড নিজের দোকানে একা বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, আকাশ কুণ্ড নিজের দোকানে একা বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, “গুলিবিদ্ধ আকাশ একজন মুদি দোকানি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।“

Social Title Display Timeline Tag
   

About

Popular Links

x