Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় আধা ঘণ্টার ব্যবধানে গুলিতে ২ যুবক নিহত

মহানগরীতে পরপর দুইটি হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

খুলনা মহানগরীতে আধা ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তের গুলিতে আরও দুই যুবক নিহত হয়েছেন। মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে। পরপর দুইটি হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নিহত হন। এর আধা ঘণ্টা পর ৩০০ গজ দূরে গুলিতে নিহত হন নাজমুল নামে আরও এক যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আশিবিঘা এলাকায় ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মঞ্জুরুল ইসলাম নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আরও তিনজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এর আধ‍া ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে আশিবিঘা এলাকায় একটি বাড়ির গলির বাউন্ডারির পাশে দূর্বৃত্তের গুলিতে নাজমুল হোসেন নামে আরও এক যুবক নিহত হন।

পরপর দুইটি হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, দুই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

   

About

Popular Links

x