Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাঙ্গায় জনসমক্ষে যুবকের গুলি ছোড়ার দৃশ্য ভাইরাল

গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবক কয়েক রাউন্ড গুলি ছুড়েন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে অজ্ঞাত যুবকের এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে দুইজন আহত হয়েছেন।

ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

এ সময় হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কার থেকে হাইওয়ে থানার সামনে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে বলেন, ভাই প্রাইভেটকারটি সাইড করে রাখেন।

এই নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবক গাড়ি থেকে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এরপর ঐ যুবক প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনা রোডে চলে যান।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রেজওয়ান দীপু বলেন, “বিষয়টি জানা নেই। তারপর এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।”

   

About

Popular Links

x