Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

লিভারপুল ছেড়ে সৌদি ক্লাব? গুঞ্জনের জবাব দিলেন সালাহ

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের বিদায়ের ঘোষণার পর মোহাম্মদ সালাহর দলবদলের গুঞ্জন

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৮:০০ পিএম

সৌদি আরবের ক্লাবে যাচ্ছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ- এই খবর চাওর হয়েছিল গত বছরই। এরপর মাঝেমধ্যেই সালাহর দলবদলের আলোচনা সামনে আসে। তবে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের বিদায়ের ঘোষণার পর আবারও সেই আলোচনা সামনে এসেছে। তবে সালাহ সাফ জানিয়ে দিয়েছেন, ক্লপের বিদায়ের সঙ্গে তার ক্লাব ছাড়ার কোনো সম্পর্ক নেই।

ক্লপ লিভারপুলে আছেন সেই ২০১৫ সাল থেকে। চলমান মৌসুম শেষেই বিদায় নিচ্ছেন তিনি। মোহাম্মদ সালাহসহ ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ভার্জিল ভ্যান ডাইকের মতো ফুটবলারদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালে। আবার তাদের প্রিয় কোচও চলে যাচ্ছেন। যে কারণে সালাহসহ লিভারপুলের আরও ক’জন ফুটবলারও ক্লাব ছাড়বেন বলে গুঞ্জন রটেছে। সালাহ অবশ্য এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, “একদিন ক্লাব তো ছাড়তেই হবে, কিন্তু ক্লপ বিদায় এটিকে প্রভাবিত করবে এমনটা নয়।”

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেন, “জীবনে পরিবর্তন আসাটাই স্বাভাবিক। অনেক খেলোয়াড়ই ক্লাব ছেড়ে গেছে। কোচ ক্লাব ছাড়ছেন, আমিও একদিন ছাড়ব।”

তিনি বলেন, “তবে এর মানে এই নয় যে কোচের চলে যাওয়ার কারণেই আমি লিভারপুল ছেড়ে যাব।”

ক্লপের বিদায়ের ঘোষণা শুনে সালাহ নিজেও বেশ অবাক হয়েছিলেন। এ ব্যাপারে তিনি বলেন, “বিষয়টি খুব হুট করে হয়েছ। আমি হঠাৎ করেই জানতে পারি।”

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে দারুণ সময় কাটিয়েছেন সালাহ। ৩৩৪ ম্যাচে গোল করেছেন ২০৫টি।

   

About

Popular Links

x