Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এমবাপ্পে না ভিনিসিয়াস, পেনাল্টি শ্যুট নিয়ে যা বললেন আনচেলত্তি

এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে তার পজিশন ও পেনাল্টি শ্যুট করার বিষয়টি নিয়ে সমালোচনা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

ফুটবল অঙ্গনের জনপ্রিয় তারকা ও ফ্রান্স জাতীয় দলের আক্রমণভাগের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে গত জুলাইয়ে ফুটবল লীগের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে তার পজিশন ও পেনাল্টি শ্যুট করার বিষয়টি নিয়ে সমালোচনা। স্প্যানিশ ক্লাবটিতে যে দুই বিভাগই বর্তমান তারকা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের দখলে রয়েছে। বর্তমানে দলটির প্রধান পেনাল্টি টেকার পজিশনে রয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এ প্রসঙ্গে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি পেনাল্টি শ্যুটের বিষয়টি তাদের ওপর ছেড়ে দিয়েছেন।

বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স জাতীয় দলের পেনাল্টি শ্যুট নিয়ে আসছিলেন। পিএসজিতেও পেনাল্টির জন্য তিনি ছিলেন প্রথম পছন্দ। তবে আগের মতোই রিয়ালে পেনাল্টি নেওয়ার জন্য প্রথম পছন্দ ভিনিসিয়াসই।

কার্লো আনচেলত্তি বলেন, “গত মৌসুমে আমি বলেছিলাম কে পেনাল্টি নেবে সেই সিদ্ধান্ত আমি নেব। কিন্তু এই বছর আমি বলছি, খেলোয়াড়রাই এই সিদ্ধান্ত নেবে। কারণ তাদের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়াটা ভালো। খেলোয়াড়দের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি তাদের দুইজনের ওপর নির্ভর করি এবং আমি এতে কোনো সমস্যা দেখি না। পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে ভিনি জুনিয়র কি এমবাপের আগে থাকবে এটাও খেলোয়াড়দের দায়িত্ব। কে পেনাল্টি নেবে তারাই সে সিদ্ধান্ত নেবে।”

পেনাল্টির পাশাপাশি অপর যে বিষয়টি সামনে আসছে তা হলো পজিশন। ভিনি জুনিয়র ও এমবাপ্পে একই পজিশনের প্লেয়ার। একই ম্যাচে তাদেরকে খেলানো হলে বাধে বিপত্তি। এমাবাপ্পে অভিষেকে গোলের পর তিন ম্যাচে পাননি আর গোলের দেখা। ভিনিসিয়াস লেফট উইংয়ে খেলায় ফরাসি তারকাকে খেলতে হচ্ছে স্ট্রাইকার হিসেবে, স্পষ্টতই যেখানে তিনি স্বাচ্ছন্দ্যে নেই।

আনচেলত্তি অবশ্য এই পরিস্থিতি নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, “ভিনি জুনিয়র বাম দিকে বেশি খেলেছে এবং সে সেখানে খেলা চালিয়ে যাবে। ভিনি জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে একে অপরকে খুব ভালো বোঝে। আক্রমণ ভালো হচ্ছে, আমাদের আরও গতিশীলতা দরকার। তবে তারা একে অন্যকে সামনে আরও ভালোভাবে খুঁজে পাবে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমাদের আক্রমণে বিশ্বের সেরা খেলোয়াড় আছে।”

বাংলাদেশ সময় সোমবার রাত দেড়টায় বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

   

About

Popular Links

x