Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেশন্স লিগের টানা তিন ম্যাচেই রোনালদোর গোল, পর্তুগালের জয়

আন্তর্জাতিক ক্যারিয়ারে দলের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ১৩৩টি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১:২৫ এএম

ফুটবল জগতের অন্যতম তারকা ফুটলার ও পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে রেকর্ড ভাঙা গড়া নতুন কিছু নয়। কিছুদিন আগেই তিনি সর্বোচ্চ গোল করার জন্য উয়েফা থেকে বিশেষ পুরস্কার পেলেন। ফুটবলের রেকর্ড বইয়ের অধিকাংশ জায়গায় তার দখলে রয়েছে। কাতার বিশ্বকাপ শেষে অনেকেই ধরেই নিয়ে ছিলেন যে বয়সের ভারে এখন তিনি নুয়ে পড়েছেন। কিন্তু রোনালদোরা নুয়ে পড়ার মতো নয়। নেশন্স লীগের টানা তিন ম্যাচের তিনটিতেই গোল করেছেন তিনি।

শনিবার (১২ অক্টোবর) রাতে পোল্যান্ডের বিপক্ষে রোনালদোর গোলের মধ্য দিয়ে ৩-১ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে পর্তুগাল। এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে দলের হয়ে রোনালদোর গোল সংখ্যা দাড়ালো ১৩৩ ও সর্বমোট ক্যারিয়ারে গোল সংখ্যা ৯০৬টি।

গতকাল রবার্ট লেভানডস্কির পোল্যান্ডকে নিজেদের মাঠেই হারায় পর্তুগাল। খেলায় খুব বেশি প্রতিরোধ তৈরি করতে পারে নি পোল্যান্ড। বিরতির আগেই প্রতিপক্ষের জালে দুই গোল করেন পর্তুগাল ফরোয়ার্ডরা। জবাবে শেষ অর্ধেকে প্রতিরোধ করার চেষ্টা করলেও তা পেরে ওঠতে পারেনি পোল্যান্ড।

এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে “এ” লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল পর্তুগাল। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া ও ৩ পয়েন্ট পাওয়া পোলিশদের অবস্থান তিনে।

এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলের মাধ্যমেই পূর্ণ হয় রোনালদোর ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইলফলক। এমনি কীর্তি গড়ে তিনি মনে করেন রেকর্ডের পেছনে তাকে ছুটতে হয় না বরং রেকর্ড তাকে খুঁজে বেড়ায়।

২০০২ সালে পেশাদার ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেন রোনালদো। এর পর থেকে তিনি সব মিলিয়ে ১,২৩৬ ম্যাচ খেলে ৯০০তম গোলের দেখা পেলেন। তার এ রেকর্ডে নেই অন্য কারোর দখলে। বছরের পর বছর ফিটনেস ধরে রেখে প্রতিপক্ষের জালে বল পাঠানো কতটা কঠিন সেটাই মনে করিয়ে দিলেন তিনি।

   

About

Popular Links

x