Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রানায় মুগ্ধ সিমন্স বললেন, ‘গতি কিনতে পাওয়া যায় না’

আফগান সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয় ফাস্ট বোলার নাহিদ রানার

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

আফগানিস্তানের কাছে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে পড়ে গেছে বাংলাদেশ। এমন সিরিজে বাংলাদেশের প্রাপ্তি বলতে যদি কিছু থাকে, সেটি নাহিদ রানার বোলিং।

সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয় ফাস্ট বোলার নাহিদ রানার। এই ম্যাচে ১০ ওভারে ৪০ রান দিয়ে ২২ বছর বয়সী এই পেসার পেয়েছেন দুই উইকেট। তার এমন বোলিং দেখে মুগ্ধ বাংলাদেশের কোচ ফিল সিমন্স।

সোমবার (১১ নভেম্বর) ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়েই নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান কোচ সিমন্স। তিনি বললেন, “এমন গতিময় বোলার পাওয়াটা ভাগ্যের ব্যাপার।”

সংবাদ সন্মেলনে সিমন্স বলেন, “রানা আজ অবিশ্বাস্য ভালো বল করেছে। গতি কিনতে পাওয়া যায় না। আপনি কাউকে জোরে বল করতে শেখাতেও পারবেন না। রানার গতিটা প্রকৃতিদত্ত। আমরা চেষ্টা করব, তাকে ঘষেমেজে আরও ভালো বোলার বানানোর।”

তিনি আরও বলেন, “অসামান্য প্রতিভাধর সে, সে সব সময়ই চায় জোরে বল করতে। আমি তো এমন কিছু দেখতেই ভালোবাসি।”

সোমবার নাহিদ রানা আফগান ব্যাটসম্যান সেদিকউল্লাহ আতালকে ১৪৭ কিলোমিটার গতিতে বল করে বোল্ড করেন। এরপর নাইবকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে।

   

About

Popular Links

x