আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তির মেয়াদ শেষ। তবে সৌদি আরবে আরেক মৌসুম খেলবেন তিনি। আল নাসরের সঙ্গে নতুন চুক্তি হতে যাচ্ছে তার। চুক্তিতে সিআরসেভেনের পারিশ্রমিকের অঙ্কটা চোখ কপালে ওঠার মতো।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, আল নাসরের দেওয়া অবিশ্বাস্য প্রস্তাব ফেরাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না রোনালদো, সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও পাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমটি চুক্তিটিকে “শতাব্দীর সেরা চুক্তি” বলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তি হলে সৌদি আরবের ক্লাবটি থেকে দিনে সাড়ে ৫ লাখ ইউরো বা ৬ কোটি ৯০ লাখ টাকা পাবেন পর্তুগিজ তারকা। চুক্তি অনুযায়ী–বছরে রোনালদোর পারিশ্রমিক হবে ১৮৩ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা। যা মাসের হিসাবে ১৫ মিলিয়ন ইউরো (১৮৮ কোটি টাকা) এবং সপ্তাহের হিসাবে ৩.৮ মিলিয়ন (সাড়ে ৪৮ কোটি টাকা) ইউরো।
এছাড়া আল নাসরের মালিকানা স্বত্বের ৫% পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলা রোনালদো। রোনালদোর আরও একটি বিশেষ শর্তও মানতে হচ্ছে আল নাসরকে। রোনালদো দলের শক্তি বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে নিতে বলেছেন। তাদের মধ্যে রয়েছে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার।
এর আগে ২০২৩ সালে রেকর্ড পারিশ্রমিকে আল নাসরে যোগ দেন রোনালদো। নতুন চুক্তিতে এর পরিমাণ আরও বেড়েছে। দুই বছর আগে দলবদলের বাজারে তোলপাড় তুলে রোনালদো যোগ দেন সৌদি ক্লাবটিতে। পর্তুগিজ মহাতারকাকে দিয়েই মূলত সৌদি লিগের নবযাত্রা শুরু। ২০২৫ সাল পর্যন্ত করা এ চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমের জন্য রোনালদোর পারিশ্রমিক ধরা হয় রেকর্ড ২০ কোটি ইউরো করে। যা বেতনের দিক থেকে শীর্ষ স্থানে তুলে দেয় রোনালদোকে। এবার বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারের রেকর্ডটি আরও পাকাপোক্ত করতে যাচ্ছেন তিনি।



প্রতি মিনিট খেলার বিনিময়ে নেইমারের আয় ৩০ কোটি টাকা