Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উইলিয়ামসন-রবীন্দ্রর জোড়া সেঞ্চরিতে বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

ফাইনালে যেতে প্রোটিয়াদের প্রয়োজন ৫০ ওভারে ৩৬৩ রান

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:০১ পিএম

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে রাচীন রবীন্দ্র ও উইলিয়ামসনের জোড়া সেঞ্চরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড।

বুধবার (৫ মার্চ) বিকেল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

এই ম্যাচের জয়ী দল আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে মোকাবিলা করবে ভারতের।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে ১ ছয় ও ১৩ চারে ১০১ বলে ১০৮ রান করে মাঠ ত্যাগ করে রবীন্দ্র। আর এর মধ্য দিয়েই আইসিসির ওয়ানডে সংস্করণে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি এখন রবীন্দ্রর। অপরদিকে উইলিয়ামসন ২ ছয়ে ৯৪ বলে ১০২ রান করে সাঝ ঘরে ফেরেন।

এর আগে মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড- ৫০ ওভারে সংগ্রহ ৩৬২/৬ (ইয়াং ২১, রবীন্দ্র ১০৮, উইলিয়ামসন ১০২, মিচেল ৩৯, লাথাম ৪, ফেলিপ্স ৪৯, ব্রেসওয়াল ১৫*,স্যান্টনার ২)

   

About

Popular Links

x