Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আম্পায়ারদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, এক ম্যাচ নিষেধাজ্ঞার পর শাস্তি বাড়লো হৃদয়ের

এ ঘটনায় তাকে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পিএম

আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালীন একপর্যায়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান তাওহিদ হৃদয়। এই ঘটনায় এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। তবে তার শাস্তি আজ (রবিবার) দ্বিগুণ করা হলো। শনিবার ম্যাচ শেষে সংবাদমাধ্যমে উত্তেজনামূলক কথাবার্তা বলায় তার শাস্তি আবার বাড়ানো হলো। এ ঘটনায় তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) আবাহনীর মোহাম্মদ মিঠুনের বিপক্ষে পেসার এবাদত হোসেনের বলে এলবিডব্লু (লেগ বাই বিফোর) আউট না দেওয়ায় আম্পায়ারদের ওপর ক্ষুব্ধ হন মোহামেডানের খেলোয়াড়েরা। একপর্যায়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দলটির অধিনায়ক হৃদয়। আঙুল উঁচিয়েও তাকে কথা বলতে দেখা যায়।

এই ঘটনার পর এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। এরপর ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন, “তারাও ভুল করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তারা ভুল করতেই পারেন, মানুষ মাত্রই ভুল করে, আমরাও করব! কিন্তু আমার কাছে মনে হয়, ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি, আমিও স্বীকার করব।”

হৃদয়ের এমন মন্তব্যের পর আজ আবারও বৈঠকে বসেন ম্যাচ রেফারি। বেঠক শেষে তাকে নতুন করে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙার কারণে হৃদয়কে আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানাও গুনতে হবে তাকে।

   

About

Popular Links

x