যুক্তরাষ্ট্রে ১৪ জুন শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যা ১৩ জুলাই শেষ হবে। তবে ফুটবলপ্রেমীর জন্য দুঃসংবাদ এই যে, এবারের আসরে বার্সেলোনা ও আর্সেনাল- দুই দলের কেউই ফিফা ক্লাব বিশ্বকাপে নেই।
চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবারের ইউরোপ সেরা এখনও নির্ধারিত হয়নি। মিউনিখের আলিয়াঞ্জা অ্যারেনায় ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ধরুন, এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও বার্সেলোনা মুখোমুখি হবে। ঠিক তখনই ফিফা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। কারণ এই দুই দলের কোনোটিই ক্লাব বিশ্বকাপে নেই। তাই ইউরোপ সেরা দলকে ক্লাব বিশ্বকাপে না দেখার ঝুঁকিটা রয়েই গেল। যদিও সেমিফাইনালের বাকি দুই দল ইন্টার মিলান ও পিএসজি ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
সান সিরোয় আজ রাতে সেমিফাইনাল ফিরতি লেগে মুখোমুখি হবে বার্সা ও আর্সেনাল। প্রথম লেগে দুটি দল ৩-৩ গোলে ড্র করার পর আজকের ম্যাচে নির্ধারিত হবে কে জিতবে। অপরদিকে ঘরের মাঠে ১-০ জিতে এগিয়ে রয়েছে আর্সেনাল। অর্থাৎ আর্সেনাল ও বার্সা- দুটি দলেরই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে।

এখন জানার বিষয় হলো, বার্সা ও আর্সেনাল- দুটি দলই ফাইনালে ওঠার সুযোগ থাকলেও এবারের ক্লাব বিশ্বকাপে নেই কেন?
ফিফা এক সিদ্ধান্তে জানিয়েছিল, ২০২১ থেকে ২০২৪ এর মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত। ফিফার এই নিয়ম অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪- এই চার বছরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী চেলসি (২০২১), ম্যানচেস্টার সিটি (২০২৩) ও রিয়াল মাদ্রিদ (২০২২, ২০২৪) এবারের ক্লাব বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে। ইউরোপ থেকে যেহেতু ১২টি দল খেলবে ক্লাব বিশ্বকাপে, তাই ৩টি চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেওয়ার পর বাকি ছিল ৯টি দল। এই ৯ দল নিশ্চিত হয়েছে উয়েফার অধীনস্ত ক্লাবগুলোর র্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী, যেখানে বিবেচনায় নেওয়া হয় গত ৪ মৌসুমের পারফরম্যান্সকে।
এছাড়াও ক্লাব বিশ্বকাপে প্রতিটি দেশ থেকে দুটি দল অংশ নিতে পারবে বলেও নিয়ম চালু করেছে ফিফা। স্পেন থেকে রিয়াল মাদ্রিদ যেহেতু সরাসরি জায়গা পেয়েছে, তাই এই দেশ থেকে বাকি ছিল আরও একটি দলের জায়গা। আর সেখানেই বার্সাকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

এখন প্রশ্ন হলো কীভাবে আতলেতিকো মাদ্রিদ জায়গা করে নিলো? এর উত্তর জানতে হলে ফিরে যেতে হবে ২০২২ ও ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগে। এই দুই মৌসুমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বার্সা। ২০২১ সালে শেষ ষোলো ও ২০২৪ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে বার্সা। আতলেতিকো ২০২২ সালে বাদ পড়ে কোয়ার্টার ফাইনাল থেকে। তবে ২০২৩ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও ২০২৪ সালে কোয়ার্টার ফাইনালে খেলে আতলেতিকো। অর্থাৎ ইউরোপে গত ৪ বছরে বার্সার চেয়ে তুলনামূলক ভালো পারফরম্যান্স নিয়ে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। উয়েফার নিয়ম অনুযায়ী, চার বছরের এই র্যাঙ্কিংয়ে সেরা ষষ্ঠ দল হিসেবে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মাদ্রিদের এই ক্লাবটি।
যেহেতু পূর্বেই বলা হয়েছে, একটি দেশ থেকে সর্বোচ্চ দুটি করে দল ক্লাব বিশ্বকাপে জায়গা পাবে, ইংল্যান্ড থেকে তাই এ দুটি টিকিট পেয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। কেননা ২০২১ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে চেলসি এবং ২০২৩ চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যান সিটি। ইংল্যান্ড থেকে একটি দল গত চার বছরের মধ্যে একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলে অন্য দলটি নির্ধারণ করা হতো উয়েফার র্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী। ইন্টার মিলান উয়েফার চার বছরের র্যাঙ্কিংয়ে চতুর্থ সেরা ও পিএসজি দ্বিতীয় সেরা দল হিসেবে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
বর্তমানে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার লামিনে ইয়ামালের খেলা দেখা যাবে না এই ক্লাব বিশ্বকাপে। এছাড়াও পেদ্রি, লেভানডফস্কি, রাফিনিয়াদের পাশাপাশি লিভারপুল এবং আর্সেনালের তারকা ফুটবলারদেরও দেখা যাবে না এই ক্লাব বিশ্বকাপে। আর বলাই যায়, এতেই লোকসানের মুখে পরবে ফিফা।



রিয়ালের সঙ্গে সমঝোতা, ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই আনচেলত্তির