Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

টেস্ট থেকে অবসরের ঘোঘণা রোহিত শর্মার

ইনস্টাগ্রামে করা এক পোস্টে এ তথ্য নিজেই জানান তিনি

আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:০৯ পিএম

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি।

বেশ কিছুদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে এমন গুঞ্জন ছিল যে রোহিত শর্মা টেস্টে অধিনায়কত্ব হারাচ্ছেন। আর ঠিক এমন সময়েই রোহিতের পক্ষ থেকে অবসরের ঘোষণা আসল।

ঘোষণা অনুযায়ী, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা মেলবোর্ন টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকল।

সব মিলিয়ে ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬৭ ম্যাচ খেলেছেন রোহিত। ৪০.৫৭ গড়ে রান করেছেন ৪০৩১। ১২টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১৮টি ফিফটিও।

ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে রোহিত লিখেছেন, সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যাবাদ।

এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান রোহিত। এখন তাকে শুধু ওয়ানডেতে দেখা যাবে।

   

About

Popular Links

x