Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইপিএলে এবার কে কোন পুরস্কার পেলেন

প্রথমবারের মতো আইপিএল জিতেছে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৩:০৩ পিএম

অবশেষে আইপিএলে প্রথমবারের মতো শিরোপা ওঠলো বিরাট কোহলির হাতে। কোহলিকে আইপিএল ট্রফি জেতাতে কাল সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ১৭ রান দেন এই স্পিনার, উইকেট ২টি। ম্যাচসেরার পুরস্কার তাই ক্রুনালের হাতেই ওঠেছে। এ তো গেল ফাইনালসেরা, কাল আইপিএল শেষে পুরস্কার পেয়েছেন আরও অনেকেই।

এবার আইপিএলের উদীয়মান খেলোয়াড় হয়েছেন সাই সুদর্শন। বাঁহাতি এই ওপেনার এই মৌসুমে রান করেছেন ৭৫৯, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। তাই উদীয়মান খেলোয়াড়ের সঙ্গে সর্বোচ্চ রানসংগ্রাহকের পুরস্কার ‘'পার্পল ক্যাপ’'টাও জিতেছেন গুজরাটের হয়ে খেলা এই ক্রিকেটার। সাই জিতেছেন “ফ্যান্টাসি কিং অব সিজন” পুরস্কারও।

টুর্নামেন্টের “সুপার স্ট্রাইকার” হয়েছেন ১৪ বছর বয়সী রাজস্থান রয়্যালসের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ৭ ম্যাচ খেলা এই ক্রিকেটার রান করেছেন ২৫২, স্ট্রাইকরেট ২০৬.৫৫। এই মৌসুমে সবচেয়ে বেশি ২৫ উইকেট পেয়েছেন গুজরাট পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। তাই তার মাথায় উঠেছে “অরেঞ্জ ক্যাপ”।

এছাড়াও সবচেয়ে বেশি ছক্কা এসেছে নিকোলাস পুরানের ব্যাট থেকে, ৪০টি। “সুপার সিক্সেস অব দ্য সিজন” পুরস্কার পেয়েছেন এই ক্যারিবিয়ান। সবচেয়ে বেশি ৮৮টি চার মেরেছেন সাই সুদর্শন। তাই বেশি চার মারার পুরস্কারটিও জিতেছেন সাই।

   

About

Popular Links

x