শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৩৩ রান।
বুধবার (১৬ জুলাই) শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
শুরুতেই স্পিন দিয়ে লঙ্কানদের চেপে ধরে টাইগাররা। বিশেষ করে শেখ মেহেদী। এই অফ স্পিনারের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে যায় শ্রীলঙ্কার টপ অর্ডার। তাতে বেশি দূর এগোতে পারেনি লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। অপরদিকে বাংলাদেশের হয়ে ১১ রানে ৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদী।
তবে ইনিংসের শেষ ওভারে শরীফুলের ওপর যেন একটি ঝড়ই বয়ে গেল। বাঁহাতি এই পেসার ২০তম ওভারে দিয়েছেন ২২ রান। শানাকা শেষ ওভারে দুটি চার, দুটি ছক্কায় মেরেছেন যার একটি ছিল ১০২ মিটার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ২০ ওভারে ১৩২/৭: (নিশাঙ্কা ৪৬, শানাকা ৩৫, কামিন্দু ২১, মেহেদী ৪/১১, মোস্তাফিজুর ১/১৭)



