Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ।

বুধবার (১৬ জুলাই) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে মেহেদীর স্পিন ঘূর্ণিতে ৭ উইকেটের বিনিময়ে ১৩২ রান করতে সক্ষম হয় তারা।

এ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। বল হাতে এই জয়ে নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা বোলিংও।

ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন ওপেনার তানজিদ হাসান। ৪৭ বলে ক্যারিয়ারসেরা ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। হাঁকিয়েছেন ছয়টি ছক্কা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে স্পিন ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে যায় শ্রীলঙ্কার টপ অর্ডার। তাতে বেশি দূর এগোতে পারেনি লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন পাথুম নিশাঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ২০ ওভারে ১৩২/৭: (নিশাঙ্কা ৪৬, শানাকা ৩৫, কামিন্দু ২১, মেহেদী ৪/১১, মোস্তাফিজুর ১/১৭)

বাংলাদেশ ১৬.৩ ওভারে ১৩৩/২: (তানজিদ ৭৩*, লিটন ৩২, হৃদয় ২৭*, কামিন্দু ১/২১, থুসারা ১/২৫)

   

About

Popular Links

x