Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখবেন যেভাবে

ইউটিউবে ভিডিওর শুরুতে এবং মাঝে বিজ্ঞাপন দেখতে দেখতে অনেকে ব্যবহারকারীই বিরক্ত

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৯:৩৮ এএম

নিঃসন্দেহে বর্তমানে বিশ্বে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইউটিউব। টেলিভিশনের একগাদা বিজ্ঞাপন দেখা থেকে রেহাই পেতে অনেকে ইউটিউবকে বেছে নিলেও সেই প্ল্যাটফর্মেও এখন বিজ্ঞাপনের ছড়াছড়ি। ইউটিউবে ভিডিওর শুরুতে এবং মাঝে বিজ্ঞাপন দেখতে দেখতে অনেকে ব্যবহারকারীই বিরক্ত। এর মধ্যে কিছু অ্যাড আবার স্কিপ করাও যাচ্ছে না। 

তবে যেসব ব্যবহারকারী বিজ্ঞাপন দেখতে চান না, তাদেরকে এই ঝামেলা থেকে মুক্তির উপায় এনেছে জনপ্রিয় প্ল্যাটফর্মটি। কোনো খরচ ছাড়াই অ্যাড ফ্রি ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা। চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি-

ডেস্কটপ বা ল্যাপটপে বিজ্ঞাপন ছাড়া দেখতে চাইলে-

ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখে সার্চ করুন।

এরপর নিজেদের পছন্দমতো যে কোনো ভিডিও চালু করতে হবে।

এরপর উপরের সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবে “টি” এর পর একটি “হাইফেন (-)” দিয়ে দিতে হবে।

এরপরই বিনা বিজ্ঞাপনে ডেস্কটপ বা ল্যাপটপে ভিডিও দেখতে পাবেন।

স্মার্টফোনে বিজ্ঞাপন ছাড়া হলে-

স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে যান।

ডেক্সটপ মোড ওপেন করুন।

এখানে ইউটিউব লিখে সার্চ দিন।

এরপর নিজেদের পছন্দমতো ইউটিউবের যে কোনো একটি ভিডিও প্লে করুন।

সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবের “টি” এর পর একটি “হাইফেন (-)” বসিয়ে দিন।

এবার থেকে স্মার্টফোনে ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়া।

   

About

Popular Links

x