Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রামীণফোনের নেটওয়ার্ক পরিষেবা ব্যাহত

কল করা ও রিসিভ উভয়ক্ষেত্রেই সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকরা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ পিএম

গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অনেকেই। তাদের অভিযোগ, অন্যান্য জিপি নম্বরে কল করা যাচ্ছে না।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে গ্রামীণফোন।

পোস্ট বলা হয়, “ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

এ বিষয়ে গ্রামীনফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার ঢাকা ট্রিবিউনকে বলেন, “গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় রাস্তার খননকাজ চলাকালীন সময়ে অনিচ্ছাকৃতভাবে ফাইবার অপটিক ক্যাবল কেটে যায়। ফলে আমাদের কিছুসংখ্যক গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।"

এর আগে, ভয়েস কল এবং ইন্টারনেট সেবার মান সন্তোষজনক না হওয়ায় গত বছরের জুনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়।

এ বছরের ৩ জানুয়ারি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার।

   

About

Popular Links

x