Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আকস্মিক ঢাকা সফরে জ্যাক মা

হংকং থেকে একটি ভাড়া করা বিমানে করে এই সফরে বের হন জ্যাক মা ও তার প্রতিনিধিরা

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম

বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা আকস্মিক ঢাকা সফরে এসেছিলেন। এ সময় তিনি গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন। তার এই এই অপ্রত্যাশিত সফর নিয়ে শিল্পাঙ্গনে কৌতূহল ও জল্পনার সৃষ্টি করেছে।

জ্যাক মা ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যান ২৭ জুন। সংবাদমাধ্যম ডেইলি স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেপালের সংবাদমাধম জানিয়েছে, কাঠমান্ডুর আগে জ্যাক মা ঢাকা সফর করেন। খুব অল্প সময় তিনি ঢাকায় ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাঁচজন চীনা নাগরিক, একজন ড্যানিশ এবং একজন মার্কিন। ২৯ জুন কাঠমান্ডু থেকে তারা পাকিস্তানে যান। পাকিস্তানে অবস্থানের পর জ্যাক মা এবং তার প্রতিনিধি দল ৩০ জুন উজবেকিস্তানের উদ্দেশে যাত্রা করে বলে জানা গেছে।

হংকং থেকে একটি ভাড়া করা বিমানে করে এই সফরে বের হন জ্যাক মা ও তার প্রতিনিধিরা। তার এই সফর নিয়ে জল্পনায় ডুবে আছে বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের শিল্প বিষয়ক পর্যবেক্ষকরা।

জ্যাক মা'র ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তার এই সফর অনেকটাই গোপনীয়। এই সময়ে তিনি কোনো মিডিয়ার সঙ্গে কথা বলেননি।

তবে তার সফরসঙ্গী হিসেবে যারা ছিলেন, তাতে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ব্যক্তিগত কারণে এমন ধারাবাহিক সফর হতে পারে, এ কথা অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। তিনি আসলে কি করতে চাইছেন তা নিয়েই চলছে জল্পনা।

   

About

Popular Links

x