Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

চিপ উৎপাদন কমাচ্ছে স্যামসাং

মার্চ মাসেই দক্ষিণ কোরিয়ার বৃহৎ চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছিল স্যামসাং

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৯:২৯ পিএম

ত্রৈমাসিক লভ্যাংশের হার ৯৬% কমে যাওয়ার পরই মেমোরি চিপ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির লাভ কমে গেছে প্রায় ৪৫৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৮১২ কোটি টাকার কাছাকাছি।

২০২২ সালে এই লোকসানের পরিমাণ ছিলো এর দ্বিগুণের চেয়েও বেশি।

পৃথিবীর বৃহত্তম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি বলছে, বৈশ্বিক অর্থনীতির মন্থর গতি ও করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মেমোরি চিপের চাহিদা কমে গেছে।

যদিও চিপ উৎপাদনে হ্রাস টানার খবর ছড়িয়ে পড়ার পর কোম্পানিটির শেয়ারের দাম এক লাফে ৪% বেড়ে গেছে।

এ বিষয়ে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং জানায়, প্রয়োজন অনুযায়ী মেমোরি চিপ উৎপাদন কমিয়ে আনবো। তবে যেসব পণ্য নিয়মিত বিক্রি হয়, সেসবের ওপর এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে না।  

মেমোরি চিপ, স্মার্টফোন ও টেলিভিশন প্রস্তুতে বর্তমান বিশ্বের সব চেয়ে বড় প্রতিষ্ঠান স্যামসাং। এই টেক জায়ান্টের এরকম উৎপাদন হ্রাসের ঘোষণা হরহামেশা দেখা যায় না।

মার্চ মাসেই দক্ষিণ কোরিয়ার বৃহৎ চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছিল স্যামসাং।

   

About

Popular Links

x