Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশিদের মধ্যে ফেসবুকে সবচয়ে বেশি খরচ করেন যারা

  • পেজগুলোর মধ্যে শীর্ষে নগদ
  • বিএনপির পেজ ৭ম, আওয়ামী লীগ ১৩তম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:৪৯ পিএম

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্য্যম ফেসবুকে প্রচারণার ক্ষেত্রে (বুস্ট) বাংলাদেশিদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ফেসবুকে বুস্টিংয়ের পেছনে ব্যক্তিগত পর্যায়ে তার পরেই রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে এই বছরের ২৫ জুলাই পর্যন্ত ফেসবুকে বিজ্ঞাপন সংক্রান্ত “ফেসবুক অ্যাড লাইব্রেরি” প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কিছু পেজ সম্প্রতি তাদের বিজ্ঞাপন ব্যয় অর্থাৎ বুস্টিং খরচ বাড়িয়েছে। আবার কিছু পেজ সম্প্রতি বিভিন্ন বিতর্কিত এবং সমালোচিত বিষয় পোস্ট করেছে বলেও প্রতিবেদনে দেখা গেছে।

বুস্টিং খরচের দিক দিয়ে বাংলাদেশি পেজগুলোর মধ্যে শীর্ষে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান নগদ। রাজনৈতিক দলগুলোর পেজগুলোর মধ্যে খরচের তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির মিডিয়া সেল রয়েছে নবম স্থানে আর খরচের দিক দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পেজ রয়েছে তালিকার ১৩তম স্থানে।

প্রতিবেদনের তথ্য বলছে, এই সময়ের মধ্যে নগদের পেজ থেকে ১৩৬টি বিজ্ঞাপন বুস্ট করা হয়েছে। যার জন্য প্রতিষ্ঠানটি ব্যয় করছে ৩৭,৪৩০ মার্কিন ডলার। সালমান এফ রহমানের ৭০৭টি পোস্ট বুস্ট করা হয়েছে, যার জন্য তিনি ২৬,৯৭৫ ডলার ব্যয় করেছেন। অন্যদিকে জুনাইদ আহমেদ পলকের ৪৯১টি পোস্ট বুস্ট করা হয়েছে, যার জন্য তিনি ২৬,৮৬৩ ডলার ব্যয় করেছেন।

খরচের তালিকার শীর্ষে থাকা অন্যান্য পেজগুলোর মধ্যে রয়েছে, প্রেস এক্সপ্রেস, রূপগঞ্জের কথা, ভালোর পথ এবং পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।

এর মধ্যে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের পেজটি ২০১৩ সালে তৈরি এবং অন্য পেজগুলো ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে মধ্যে তৈরি করা।

তবে সম্প্রতি এসব পেজ তাদের প্রচারণার জন্য উল্লেখযোগ্য পরিমাণে ব্যয় করেছে৷ এসব পেজ জনসাধারণের কাছে তুলনামূলকভাবে কম পরিচিত হলেও বুস্টিংয়ের মাধ্যমে তারা তাদের ফলোয়ার বাড়িয়েছে।

সাধারণত নিজ নিজ ব্র্যান্ডের প্রচরণা ও অনলাইন ব্যাবহারকারীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ফেসবুকে বুস্টিং একটি বেশ ভালো কার্যকরী উপায়।

দেশের রাজনীতিবিদরাও ইদানীং ফেসবুকে তাদের প্রচারণা বাড়িয়েছেন। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন- গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, মহিলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা ইসলাম এবং সিআইপি এম এ রাজ্জাক খান।

দেশের রাজনৈতিক দলগুলোও ফেসবুক প্রচারণায় তাদের মনোযোগ বাড়িয়েছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বুস্টিংয়ের পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। সবচেয়ে কম খরচ বরিশাল ও রংপুর বিভাগে।

   

About

Popular Links

x