Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে মেসেঞ্জার-ইনস্টাগ্রামের মতো চ্যাট থিম ফিচার

এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সনে ব্যবহার করা যাবে

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৫:৪৩ পিএম

মেটা মালিকানাধীন বার্তা আদানপ্রদান অ্যাপ হোয়াটসঅ্যাপ কিছুদিন পর পর ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নিত্যনতুন সুবিধা। তারই ধারাবাহিকতায় এবার নতুন কাস্টমাইজেবল চ্যাট থিম ফিচার যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে মেটা। যা অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সনের জন্য প্রযোজ্য হবে।

হোয়াটসঅ্যাপ এখন ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত চ্যাটে ওয়ালপেপার ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপে অন্যান্য মেটা অ্যাপ যেমন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো টেক্সট বাবল পরিবর্তনের সুবিধা ছিল না।

নতুন ফিচার অনুযায়ী, ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট বাবল আর ওয়ালপেপারের জন্য নতুন রং বেছে নিতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীরা চ্যাট ইন্টারফেসের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন। যাতে তারা চ্যাট বাবলের জন্য পছন্দসই রঙ বেছে নিতে পারেন। যদিও ফিচারটি এখনও হোয়াটসঅ্যাপের আইওএস ও অ্যান্ড্রয়েড ভার্সনের বিটা পর্যায়ে রয়েছে। আশা করা যায়, কয়েক মাস পরে এটি স্টেবল ভার্সনে চলে আসবে এবং তখন সবাই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

ফিচার ট্র্যাকিং ওয়েবসাইট ওয়েবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই ফিচারের লক্ষ্য ভিজ্যুয়াল ইন্টারফেসের ওপর আরও নিয়ন্ত্রণ প্রদান করা এবং ব্যবহারকারীদের চ্যাটের জন্য পছন্দসই কালার নির্বাচন করার অনুমতি দিয়ে মেসেজিং অভিজ্ঞতা বাড়ানো।

ডব্লিউবিটাইনফো টুইটারে (বর্তমানে এক্স) একটি স্ক্রিনশট শেয়ার করেছে, এতে দেখা যায় হোয়াটসঅ্যাপ চ্যাট থিম সেটিংসে একটি নতুন বিভাগ পরীক্ষা করছে। এই কাস্টমাইজেশন বিকল্পের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চ্যাট ব্যাকগ্রাউন্ড এবং ডিফল্ট চ্যাট থিমের জন্য ওয়ালপেপারের জন্য বিভিন্ন রঙের পরিসর থেকে একটি নতুন রং সিলেক্ট করতে সক্ষম হবে। তবে এই নতুন হোয়াটসঅ্যাপ সুবিধাটি ভবিষ্যতের আপডেট প্রকাশের জন্য নির্ধারিত হয়েছে।

ব্যবহারকারীরা এই চ্যাট থিমকে ডিফল্ট হিসেবে অ্যাপে পেয়ে যাবেন। তবে এটি কাস্টমাইজড করার ক্ষেত্রে শুধু ব্যবহারকারীর ব্যক্তিগত প্রোফাইলে পরিবর্তন আসবে। এটি অন্যদের ক্ষেত্রে পরিবর্তন আনবে না।

   

About

Popular Links

x