Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টেসলার নতুন চমক ‘সাইবারক্যাব’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে রোবোট্যাক্সিটি উন্মোচন করেন ইলন মাস্ক

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫১ পিএম

ইলন মাস্ক মালিকানাধীন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি গাড়ি উন্মোচন করেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে “সাইবারক্যাব” নামের রোবোট্যাক্সি উন্মোচন করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

এর আগে বেশ কিছু বছর ধরে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। নির্দিষ্ট দিনে উন্মোচন করতে না পারলেও অবশেষে রোবোট্যাক্সি উন্মোচন করতে পেরেছে প্রতিষ্ঠানটি। 

টেসলার তথ্যমতে, সাইবারক্যাব স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম। রোবটচালিত গাড়িটি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য টেসলার রোবোট্যাক্সিকে বলা হচ্ছে বড় একটি পদক্ষেপ।

অত্যাধুনিক এই গাড়িটির রোবোট্যাক্সিতে দুটি আসন ও প্রজাপতির মতো পাখা থাকবে। এটি ক্যামেরা ও কম্পিউটার শক্তি কাজে লাগিয়ে রাস্তায় চলাচল করবে। প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর সঙ্গে পার্থক্য এখানে। অন্য গাড়িতে যেখানে লিডার নামের লেজারভিত্তিক সেন্সর ব্যবহৃত হয়, সেখানে এটি চলবে ক্যামেরা প্রযুক্তিতে।

এ গাড়িতে টেসলার তৈরি “ফুল সেলফ-ড্রাইভিং” সফটওয়্যার থাকতে পারে। এ ছাড়া এতে স্টিয়ারিং হুইল ও পেডালের মতো ফিচারগুলো নাও থাকতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের নানা সুবিধা যুক্ত হতে পারে এতে।

   

About

Popular Links

x