Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘আইফোন ১৬’ কিনে যেসব অভিযোগ ব্যবহারকারীদের

গত মাসে উন্মোচন করা হয় ‘আইফোন ১৬’ সিরিজের ৪টি মডেল

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৩:১৬ পিএম

গত মাসেই বেশ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো আইফোন ১৬ সিরিজের নতুন ৪টি মডেল। মডেলগুলো হলো- আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স। তবে নতুন আইফোন উন্মোচনের পর থেকে বেশ ভালো ঝামেলা পোহাতে হচ্ছে অ্যাপলকে। নতুন সিরিজের এই আইফোনের টাচস্ক্রিন কাজ না করার পাশাপাশি দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ব্যবহারকারীরা। এবার কোনো কারণ ছাড়াই আইফোন ১৬ সিরিজের মডেলগুলো হঠাৎ করে রিস্টার্ট ও হ্যাং হয়ে যাওয়ার অভিযোগ তুললো ব্যবহারকারীরা। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট, ম্যাক রিউমার ফোরাম ও অ্যাপলের কমিউনিটি ফোরামে বেশ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, আইওএস ১৮-এর নতুন সংস্করণ আইওএস ১৮.০.১ ও ১৮.১ ইনস্টল করার পরও দিনে কয়েকবার আইফোন স্বয়ংক্রিয়ভাবে ১৬ রিস্টার্ট হচ্ছে। এমনকি হঠাৎ করে আইফোনের পর্দা কাজ না করার পাশাপাশি হ্যাং হয়ে যাচ্ছে।

অভিযোগ তোলার পর থেকে এখনো রিস্টার্ট ও হ্যাং এর বিষয়ে কোনো মন্তব্য করেননি অ্যাপল। তবে কয়েকজন আইফোন ব্যবহারকারী বলেছেন যে অ্যাপলের আইক্লাউডের পরিবর্তে সফটওয়্যার ইনস্টল করে নিলে এ সমস্যা হবে না। আইক্লাউডের কারিগরি ত্রুটির জন্য এমন হচ্ছে বলে ধারণা করছেন অনেকে।

   

About

Popular Links

x