মেটা মালিকানাধীন বার্তা আদান-প্রদান অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন এক সুবিধা। এখন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপেও ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাস আপডেট করতে পারবেন। পাশাপাশি অ্যাপটিতে যক্ত হবে নতুন ইউজার ইন্টারফেস।
ওয়েবিটা ইনফোর এক প্রতিবেদন জানা যায়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব দ্রুতই ইনস্টাগ্রামের মতো একটি বিশেষ ফিচার পেতে চলেছেন। বিটা ভার্সনে বিশেষ এই ফিচার দেখা গেছে। এই ফিচার চালু হওয়ার সাথে সাথে ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস আপডেট করার ক্ষেত্রে একটি নতুন অভিজ্ঞতা পেতে চলেছেন। ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন স্ট্যাটাস আপডেটে গান শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের এই বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে।
বর্তমানে অ্যান্ড্রয়ডের নতুন সংস্করণে এই বিশেষ ফিচারটি চালু রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ আইওএস অর্থাৎ আইফোনে ব্যবহারকারীদের জন্য এটি দ্রুত চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে মেটা ব্যবহারকারীদের সুবিধার্থে এআই অ্যাসিসটেন্স উন্মুক্ত করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দমতো কাস্টমাইজ করে নিতে পারবে।



ফ্রি সার্ভিস হওয়া সত্ত্বেও যেভাবে অর্থ উপার্জন করে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে লাগবে না ফোন নম্বর