Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার অ্যান্ড্রয়ডে চালু হচ্ছে ক্রোমের ‘লিসেন টু দিস পেজ’

আন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ব্রাউজিং সাইট হচ্ছে ক্রোম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পিএম

আন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ব্রাউজিং সাইট হচ্ছে ক্রোম। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুবিধার জন্য ‘‘লিসেন টু দিস পেজ’’ সুবিধা চালু করেছে গুগল ক্রোম। সুবিধাটি ধারাবাহিকভাবে সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ক্রোম ব্রাউজার থেকে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে সেটির লেখা অডিও আকারে শুনতে পারবে। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের।

ক্রোমের তথ্যমতে, অ্যান্ড্রয়েডে এ সুবিধার ফলে ব্যবহারকারীরা গুগল ক্রোম ব্রাউজার ছাড়াও অন্য অ্যাপেও সুবিধাটি ভোগ করতে পারবেন। অর্থাৎ গুগল ক্রোমে লিসেন টু দিস পেজ সুবিধা চালুর পর কোনো কনটেন্ট বা ওয়েবসাইটের মিনিং শোনার সময় গুগল ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে অন্য অ্যাপ ব্যবহার করলেও প্লেব্যাক চালু থাকবে। এমনকি ফোনের স্ক্রিন লক থাকলেও নির্দিষ্ট অংশটি পড়ে শোনাবে টুলটি। প্লেব্যাকের সময় টুলটি নিয়ন্ত্রণের জন্য নোটিফিকেশন প্যানেলে একটি মিডিয়া প্লেয়ার দেখা যাবে। এই মিডিয়া প্লেয়ার থেকে লিসেন টু দিস পেজ টুলটি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। মিডিয়া প্লেয়ারের ওপরে যে নিবন্ধে পড়ে শোনাবে, তার শিরোনাম ও সেই ওয়েবসাইটের ওয়েবলিংক দেখা যাবে।

   

About

Popular Links

x