Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ‘ড্রাফটস’ ফিচার

নতুন এ ফিচারটি এখন হোয়াটসঅ্যাপের সকল আপডেট ভার্সনে পাওয়া যাবে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:০২ পিএম

বিশ্বের জনপ্রিয় বার্তা আদান-প্রদান মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে নিয়ে এলো “ড্রাফটস” ফিচার। নতুন এ ফিচারে খসড়া বার্তা লেখার ফিচার যুক্ত হয়েছে।

অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই ফিচারটি আরও আগে থেকে থাকলেও প্রথমবারের মতো ব্যবহারকারীরা এই সুবিধাটি এখন হোয়াটসঅ্যাপেও পাবেন। তবে এ ফিচারটি আসতে এতো দেরি হওয়ার কারণ উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।

নতুন এ ফিচারে ব্যবহারকারীরা অসমাপ্ত বার্তা খুঁজে পাবেন। যেকোনো অসমাপ্ত বার্তা চ্যাট লিস্টের একদম ওপরে প্রদর্শিত হবে।

নতুন এ ফিচারটি এখন হোয়াটসঅ্যাপের সকল আপডেট ভার্সনে পাওয়া যাবে। এখন ব্যবহারকারীরা চাইলে বাকি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মতো বার্তা ড্রাফট করে রাখতে পারবেন বা দেখতে পারবেন।

এছাড়াও এ ফিচারের পাশাপাশি ট্র্যাক বা আলাদাভাবে দেখার জন্য “কাস্টম লিস্ট” তৈরির ফিচার চালু হয়েছে।

সূত্র: বিজনেস টুডে

   

About

Popular Links

x