Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইন্সটাগ্রামে যুক্ত হচ্ছে এআই ফিচার, যে সুবিধা পাবেন

নতুন এ ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা খুব কম সময়ে ইন্সটাগ্রামের ভিডিওতে বদল আনতে পারবে

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

বিশ্বব্যাপী জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম হলো ইন্সটাগ্রাম। ইনস্টাগ্রাম এবার তার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন ফিচার। এবার ব্যবহারকারীদের সুবিধার্থে এআই টুল যুক্ত করতে যাচ্ছে প্লাটফর্মটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব কম সময়ে ইন্সটাগ্রামের ভিডিওতে বদল আনতে পারবে।

নতুন এ ফিচারে কনটেন্ট ক্রিয়েটররা এবার থেকে খুব কম সময়ে ইনস্টাগ্রামের ভিডিওতে অনেক বদল আনতে পারবে। ব্যবহারকারীরা মুহুর্তেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবে।

সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই নতুন ফিচারের কয়েকটি ছবি প্রদর্শন করিয়েছেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর মধ্যে নিজের পোশাক বদলে নিতে পারবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডও বদলে নিতে পারবেন। শুধু তাই নয়, তারা তাদের নিজেদের পছন্দমত যেকোনো পরিবর্তন আনতে পারবেন। শুধু কাঙ্ক্ষিত বিষয়টি লিখে কমান্ড দিলেই এই ইফেক্ট কাজ করতে শুরু করবে। এরপরে এই ফিচারের সাহায্যে নিজে থেকেই ভিডিওটি পরিবর্তন করে দিবে ইনস্টাগ্রাম।

মেটা জানিয়েছে যে এই প্ল্যাটফর্মগুলোর থেকেও তাদের এই নতুন ফিচারের অনেক গুণে ভালো, মেটার ফিচারগুলো অনেক উন্নতভাবে মোশন এবং আইডেন্টিটি পরিচালনা করে। আগামী বছর থেকেই সব ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

   

About

Popular Links

x