Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইনস্টাগ্রাম পোস্ট বা স্টোরি নির্দিষ্ট বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রাখবেন যেভাবে

ইনস্টাগ্রামে সরাসরি পোস্ট বা স্টোরি কারও কাছ থেকে লুকানোর অপশন না থাকলেও কিছু ফিচার ব্যবহার করে এটি করা যেতে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

বিশ্বব্যাপী জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম হলো ইনস্টাগ্রাম। এর ব্যবহারকারীদের ফলোয়ারের তালিকায় এমন অনেক লোকজন থাকতে পারে, যাদের কাছ থেকে বিশেষ পোস্ট বা স্টোরি লুকিয়ে রাখতে হতে পারে। তবে ইনস্টাগ্রামে সরাসরি পোস্ট বা স্টোরি কারও কাছ থেকে লুকানোর অপশন না থাকলেও কিছু ফিচার ব্যবহার করে এটি করা যেতে। এক্ষেত্রে ইনস্টাগ্রামের ব্লক অথবা রেসট্রিক্ট ফিচার ব্যবহার করতে পারেন। আরেকটি উপায় হল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে ফেলা। স্টোরির বেলায় অবশ্য নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে লুকিয়ে ফেলার ফিচার রয়েছে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই ফিচারগুলো ব্যবহার করবেন।

হাইড স্টোরি ফিচার

ইনস্টাগ্রাম স্টোরির ক্ষেত্রে এমন নির্দিষ্ট অ্যাকাউন্ট বেছে নিতে পারেন, যাদের কাছে স্টোরি লুকিয়ে রাখতে চান। এটি করতে ইনস্টাগ্রাম চালু করুন ও নিজের প্রোফাইল আইকনে প্রবেশ করতে হবে। প্রোফাইল থেকে ওপরের ডান কোণায় থ্রি-ডট ওপরে চেপে মেনু চালু করুন। পপ আপ মেনু থেকে সেটিংস অপশনটি বেছে নিতে হবে। এরপর প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। পরবর্তীতে সেখানে প্রদর্শিত স্টোরি অপশনটি বেছে নিতে হবে। সেখানে ‘‘হাইড স্টোরি ফ্রম’’ সেকশন থেকে ‘‘০ পিপল’’ লেখা অপশনে চাপুন। পরবর্তীতে যাদের থেকে স্টোরি লুকাতে চান তাদের বেছে নিয়ে ব্যাক বাটনে চাপলেই ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তনগুলো সেইভ করে নিবে।

ব্লক ফিচার

কেউ নিজের পোস্ট, স্টোরি এমনকি অ্যাকাউন্ট কারও থেকে লুকাতে চাইলে ব্লক করা সবচেয়ে সহজ অপশন। এতে তারা অ্যাকাউন্টই আর খুঁজে পাবে না। এটি করতে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করতে হবে। যে ব্যক্তির প্রোফাইল ব্লক করতে চান সেই প্রোফাইলে ঢুকতে হবে। প্রোফাইলের ওপরে ডান কোণায় থ্রি-ডট আইকনে চাপ দিয়ে প্রবেশ করতে হবে। পরে সেখানে থাকা পপ-আপ মেনু থেকে ব্লক অপশনটি বেছে নিন। এছাড়াও ব্যবহারকারী চাইলে ঐ ব্যক্তির মালিকানাধীন অতিরিক্ত কোনো অ্যাকাউন্ট ব্লক করতে চাইলে “ব্লক (ইউজারনেইম) অ্যান্ড আদার অ্যাকাউন্টস দে মে হ্যাভ অর ক্রিয়েটেড’’ অপশনটি বেছে নিতে হবে। এরপর শেষে আরেকবার ব্লক অপশনে চাপুন।

প্রাইভেট অ্যাকাউন্ট ফিচার

মানুষকে নিজের ইনস্টাগ্রাম পোস্ট থেকে দূরে রাখার আরেকটি উপায় হল নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে ফেলা। এর ফলে কেবল নিজের বাছাইকৃত ফলোয়ার তালিকার মানুষরাই প্রোফাইলের পোস্ট দেখতে পারবেন। নতুন করে কেউ ফলোয়ার হতে চাইলে বা পোস্ট দেখতে চাইলে আগে ফলোয়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। এরপর ব্যবহারকারী এই অনুরোধ অনুমোদন করলেই কেবল পোস্টটি দেখা যাবে।

এটির জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে নিজের প্রোফাইল আইকনে যেতে হবে। সেখান থেকে পপ আপ মেনু থেকে ‘‘সেটিংস’’ অপশনে প্রবেশ করে ‘‘প্রাইভেসি’’ অপশনে যেতে হবে। পরে স্ক্রীনে প্রদর্শিত ‘‘প্রাইভেট অ্যাকাউন্ট’’ লেখা অপশনটি চালু করলেই ব্যবহারকারীর প্রোফাইল প্রাইভেট হয়ে যাবে।

   

About

Popular Links

x