Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে এক বছরে কত আয় করলো ইউটিউব?

আয়ের জন্য বা শখের বসেই হোক- অনেকেই এই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করছেন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। আয়ের জন্য বা শখের বসেই হোক- অনেকেই এই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করছেন। ইউটিউবে এসব ভিডিও ব্যবহারকারীরা বিনা মূল্যেই দেখতে পান। তবে এ জন্য ভিডিওর শুরুতে বা মাঝামাঝিতে দর্শকদের বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও দেখতে হয়। প্রথমদিকে প্ল্যাটফর্মটি থেকে ভিডিও ডাউনলোডের সুযোগ থাকলেও এখন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তাই ব্যবহারকারীরা সরাসরি ভিডিও দেখতে পারলেও গুণগতমান বজায় রেখে ভিডিও ডাউনলোড করতে পারেন না।

ইউটিউবের আয়ের সবচেয়ে বড় উৎস হলো এই বিজ্ঞাপন। শুধু তাই নয়- এই বিজ্ঞাপন থেকে আয়ের একটি অংশ ভিডিও নির্মাতাদের দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ইউটিউকে শর্টস ভিডিও চালু করার পর থেকে এর চাহিদা আরও অনেক বেড়ে গেছে। ১ মিনিটের কম সময়ের এই ভিডিওগুলো দেখতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন দর্শকরা।

প্রতিনিয়ত ভিডিও নির্মাতা ও দর্শকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত বছর বিজ্ঞাপন থেকে অনেক অর্থ আয় করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রিমিয়াম সেবা চালু করার মাধ্যমে এর আয় আরও বেড়েছে।

ইউটিউবের বার্ষিক আয়ের তথ্যমতে, ২০২৪ সালে শুধু বিজ্ঞাপন থেকে প্রায় ৩,৬২০ কোটি মার্কিন ডলার আয় করেছে প্লাটফর্মটি। এ বিষয়ে স্ট্রিমটিভিইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এই আয় শুধু বিজ্ঞাপন থেকেই এসেছে। এছাড়াও প্লাটফর্মটির প্রিমিয়াম সেবা, নিবন্ধন ও টিভি থেকেও আয় করেছে প্লাটফর্মটি। ২০২৪ সালের শেষ দিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইউটিউবে বিজ্ঞাপন থেকে ১,০৪৭ কোটি ডলার আয় করেছে।

তবে ইউটিউবের ভিডিও প্রদর্শনের পূর্বে বিজ্ঞাপন দেখানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। তাদের অভিযোগ, ইউটিউব আগের তুলনায় বাদ দেওয়া যায় না এমন বিজ্ঞাপন বেশি দেখাচ্ছে। ফলে অনেকেই এখন এই সমস্যা এড়াতে প্রিমিয়াম সেবা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

ইউটিউবের দেওয়া তথ্যমতে, বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ থাকার কারণেই বিশ্বের কোটি কোটি গ্রাহক বিনা মূল্যে ইউটিউব ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর তাই অ্যাড ব্লকার গ্রহণযোগ্য নয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

   

About

Popular Links

x