Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাশ্রয়ী মূল্যে বাজারে এলো ‘আইফোন ১৬ই’

মূলত মধ্যবিত্ত গ্রাহকদের জন্য নতুন এই মডেল উন্মোচন করলো অ্যাপল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

আইফোন ১৬ সিরিজের নতুন মডেল “আইফোন ১৬ই” বাজারে আনার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান “অ্যাপল”। মূলত মধ্যবিত্ত গ্রাহকদের জন্য নতুন এই মডেল উন্মোচন করলো অ্যাপল। নতুন এই মডেলটি আইফোন ১৬ সিরিজের হলেও নকশা অনেকটা আইফোন ১৪-এর মতো। তবে এতে “ডায়নামিক আইল্যান্ড” ও টাচ আইডি ইন্টারফেস সুবিধা নেই। রয়েছে শক্তিশালী “এ১৮” প্রসেসর।

সহজে ফেস আইডি ব্যবহার করার জন্য এই মডেলটিতে সামনের ক্যামেরা নচের মধ্যে বসানো হয়েছে। ১৬ই মডেলের দাম ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার বা প্রায় ৭২ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)।

আইফোন ১৬ সিরিজের অন্যান্য মডেলের মতো এই “আইফোন ১৬ই” মডেলেও রয়েছে ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লে। সঙ্গে থাকছে অ্যাপলের এআই ফিচার (অ্যাপল ইন্টেলিজেন্স)। এর মধ্যে রয়েছে- ফটো ক্লিনআপ, ইমেজ প্লেগ্রাউন্ড, রাইটিং টুলস, নতুন এআইভিত্তিক সিরি, চ্যাটজিপিটি ও ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স।

এছাড়াও এই মডেলটিতে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ও অ্যাকশন বাটনও রয়েছে।

আইফোন ১৬ই মডেলটিতে ম্যাগসেফ প্রযুক্তি এবং দ্রুত ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই। তবে ৭.৫ ওয়াটের কিউই ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। এতে কাস্টমাইজেবল অ্যাকশন বাটন থাকলেও নতুন ‘ক্যামেরা কন্ট্রোল’ সুবিধা যুক্ত করা হয়নি।

দ্য ভার্জ জানিয়েছে, অ্যাপল আগেই জানিয়েছিল, অ্যাপলের এআই ফিচার ব্যবহার করতে হলে কমপক্ষে ৮ জিবি র‍্যামের প্রয়োজন হবে। আর তাই ধারণা করা হচ্ছে, আইফোন ১৬ই মডেলে অন্তত ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে।

এই মডেলটিতে রয়েছে একটি মাত্র ৪৮ মেগাপিক্সেলের “টু ইন ওয়ান ক্যামেরা সিস্টেম”। ওয়্যারলেস চার্জিং সমর্থন এবং পানি প্রতিরোধী আইপি রেটিং বেশি রয়েছে মডেলটিতে।

এক নজরে আইফোন ১৬ই-এর বিস্তারিত

সিম: ডুয়েল সিম (ন্যানো+ই-সিম)

ডিসপ্লে: ৬.১-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর

রিফ্রেশ রেট: ৬০ হার্টজ

গঠন: সিরামিক শিল্ড

পেছনের ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল

সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল

নেটওয়ার্ক: ৫জি, ৪জি এলটিই

র্যাম: ৮ জিবি (ধারনা করা হচ্ছে)

ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি

স্পিকার: স্টেরিও স্পিকার

আয়তন: ১৪৬.৭ মিমি x ৭১.৫ মিমি x ৭.৮ মিমি

ওজন: ১৬৭ গ্রাম

সাইজ: ৬.১ ইঞ্চি

রেজল্যুশন: ১,১৭০ x ২,৫৩২ পিক্সেল

ব্রাইটনেস: ৮০০ নিটস পিক ব্রাইটনেস

অপারেটিং সিস্টেম: আইওএস ১৮

চিপসেট: ৩ এনএম এ১৮ চিপ

ব্লুটুথ: ব্লুটুথ ৫.৩

এনএফসি: আছে

জিপিএস: আছে

ইউএসবি: ইউএসবি টাইপ-সি

ফিচার: ফেস আইডি, এমার্জেন্সি এসওএস ভিয়া স্যাটেলাইট

চার্জিং: ১৮ ওয়াট ওয়ায়ারড চার্জিং, ৭. ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং

রঙ: সাদা ও কালো

   

About

Popular Links

x