Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ রাতে আকাশে দেখা যেতে পারে বিরল নক্ষত্র বিস্ফোরণের দৃশ্য 

১৯৪৬ সালের পর প্রথমবারের মতো এত বিশাল নক্ষত্র বিস্ফোরণের দৃশ্য দেখা যাবে

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০১:২৭ পিএম

মহাকাশ মানেই বিস্ময়, আর সেই বিস্ময়ের সাক্ষী হতে পারে আজকের রাত। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিরল এক মহাজাগতিক ঘটনা খালি চোখেই দেখা যেতে পারে- একটি নক্ষত্রের বিস্ফোরণ!

বিজ্ঞানীদের মতে, নর্দান ক্রাউন নক্ষত্রমণ্ডলের টি করোনা বোরিয়ালিস বাইনারি স্টার সিস্টেমে থাকা একটি নক্ষত্র নোভা বিস্ফোরণের দ্বারপ্রান্তে। ১৯৪৬ সালের পর প্রথমবারের মতো এত বিশাল নক্ষত্র বিস্ফোরণের দৃশ্য দেখা যাবে, যা রাতের আকাশে কয়েক দিন ধরে উজ্জ্বল থাকবে।

কীভাবে ঘটবে এই বিস্ফোরণ? 

টি করোনা বোরিয়ালিসের এই নক্ষত্র আসলে দুই তারার সমন্বয়ে গঠিত- একটি লাল দৈত্য তারা এবং একটি সাদা বামন তারা। লাল দৈত্য তারাটি বয়সের সঙ্গে সঙ্গে প্রসারিত হচ্ছে এবং বিভিন্ন উপাদান নির্গত করছে, যা সাদা বামন তারা শোষণ করছে। একসময় সাদা বামন তারায় থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ ঘটবে, যা পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে। 

কবে ঘটতে পারে? 

আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভ্যারিয়েবল স্টার অবজারভার্সের তথ্যমতে, ২০২৩ সালের মার্চ-এপ্রিলে নক্ষত্রটির উজ্জ্বলতা কমে যাওয়ার পর্যবেক্ষণ থেকে অনুমান করা হয়েছিল, ২০২৪ সালের এপ্রিলেই এটি বিস্ফোরিত হতে পারে। এর আগেও ১৭৮৭, ১৮৬৬ ও ১৯৪৬ সালে পৃথিবী থেকে এই নক্ষত্র বিস্ফোরণের দৃশ্য দেখা গিয়েছিল।

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের নোভা ইভেন্টের বিশেষজ্ঞ হাউন্সেলের মতে, “এটি এমন এক দৃশ্য, যা এক জীবনে একবারই দেখা যায়।”

আজ রাতের আকাশের দিকে তাকিয়ে থাকলেই হয়তো দেখা মিলতে পারে সেই মহাজাগতিক বিস্ময়ের!

   

About

Popular Links

x