Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না আইফোনের যেসব মডেলে

হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণগুলোতে যুক্ত হওয়া বিভিন্ন প্রযুক্তি পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম সমর্থন করে না

আপডেট : ০১ মে ২০২৫, ০৯:১৩ পিএম

পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে হোয়াটসঅ্যাপ। যার ফলে ৫ মে থেকে আইওএস ১৫.১ অপারেটিং সিস্টেমসহ আগের কোনো সংস্করণের আইফোনে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। এতে পুরোনো বিভিন্ন মডেলের আইফোন থেকে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান বন্ধ হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্তের ফলে আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেলের আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণগুলোতে যুক্ত হওয়া বিভিন্ন প্রযুক্তি পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম সমর্থন করে না। তাই পুরোনো মডেলের আইফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

তবে আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেল ২০১৬ সাল থেকে আর তৈরি করে না অ্যাপল। শুধু তা–ই নয়, নতুন প্রযুক্তি যুক্ত না করার পাশাপাশি নিরাপত্তাও হালনাগাদ করে না প্রতিষ্ঠানটি। তাই চাইলেও এই তিনটি মডেলের আইফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, বর্তমানে আইওএস ১২ অপারেটিং সিস্টেমের পরবর্তী সব সংস্করণে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। নতুন সিদ্ধান্তের ফলে ১৫.২ থেকে পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

   

About

Popular Links

x