Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ থেকে বন্ধ হচ্ছে স্কাইপ, জমে থাকা তথ্যের কী হবে

মার্চে স্কাইপ বন্ধের ঘোষণার পর বিকল্প প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য ব্যবহারকারীদের ৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়

আপডেট : ০৫ মে ২০২৫, ০৪:৪৫ পিএম

দুই দশকের বেশি সময় ধরে চলা মাইক্রোসফটের জনপ্রিয় ভিডিও কনফারেন্স ও বার্তা আদান-প্রদান ঐতিহ্যবাহী প্লাটফর্ম স্কাইপ বন্ধ হয়ে যাচ্ছে। এক দশক আগেও অনলাইন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল এই স্কাইপ। কিন্তু সময়ের পরিক্রমায় জনপ্রিয়তা হারিয়েছে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি ব্যবহার করে অডিও ও ভিডিও কনফারেন্স করার এই সফটওয়্যারটি। আর তাই আজ সোমবার (৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে স্কাইপ বন্ধ করে দিচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

মাইক্রোসফট বর্তমানে নিজেদের করপোরেট যোগাযোগের জন্য অ্যাপ ‘‘টিমস’’কে বেশি গুরুত্ব দিচ্ছে। একই ধরনের দুটি সেবা চালু রাখার প্রয়োজন নেই বলেই স্কাইপকে স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

এর আগে গত মার্চ মাসে স্কাইপ বন্ধের ঘোষণা দেওয়ার পর ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে এখনো অনেক ব্যবহারকারী স্কাইপ সক্রিয় রয়েছেন। এই অ্যাপ বন্ধের পর কী হবে, কীভাবে তথ্য সংরক্ষণ বা স্থানান্তর করতে হবে, তা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন।

স্কাইপ আইডি ব্যবহার করেই সরাসরি মাইক্রোসফট টিমস অ্যাপে লগইন করা যাবে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এমনকি ব্যবহারকারীদের আদান-প্রদান করা পুরনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তর হয়ে যাবে। ফলে টিমস প্লাটফর্ম ব্যবহারের জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না এবং পুরেনো সব তথ্য ব্যবহারের সুযোগ মিলবে।

স্কাইপ বন্ধ হওয়ার পর ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমস ব্যবহার করতেই হবে, তা কিন্তু নয়। ব্যবহারকারীরা চাইলে গুগল মিট, জুমসহ অন্য যেকোনো বার্তা আদান-প্রদান অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ৫ মে-এর মধ্যে নিজেদের আদান-প্রদান করা পুরনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিজেকে সংরক্ষণ করতে হবে।

সূত্র: নিউজ ১৮ ও গ্যাজেট ৩৬০

   

About

Popular Links

x