Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক্সের ৮,০০০ অ্যাকাউন্ট বন্ধ রাখতে চায় ভারত

যোগাযোগমাধ্যম এক্স জানিয়েছে, অ্যাকাউন্টগুলো শুধু ভারতে বন্ধ থাকবে

আপডেট : ০৯ মে ২০২৫, ০৮:১২ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত সরকারের আদেশে তারা ভারতে আট হাজার অ্যাকাউন্ট ব্লক করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এবং জিও টিভির অ্যাকাউন্টসহ দেশটির অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট।

শুক্রবার (৯ মে) এক্স তাদের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স হ্যান্ডেল থেকে দেওয়া এক পোস্টে বলেছে, “ভারতের সরকারি আদেশ মানতে আমরা নির্দিষ্ট অ্যাকাউন্টগুলো কেবলমাত্র ভারতে বন্ধ রাখব। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। তবে ভারত সরকারের দাবির সঙ্গে আমরা একমত নই।”

এক্স প্ল্যাটফর্মটি তাদের নিজেদের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিমের ভারতীয় হ্যান্ডেলটিও সাময়িকভাবে বন্ধ রেখে পরে তা পুনরায় চালু করেছে।

এক্স বিবৃতি আরও বলেছে, অ্যাকাউন্ট আটকে দেওয়া বা বন্ধ রাখা সহজ সিদ্ধান্ত নয়। তবে তারা এটি করছে যেন ভারতীয়দের জন্য প্ল্যাটফর্মটি চালু থাকে। তবে এই ব্লক করার আদেশ অপ্রয়োজনীয় এবং এটি মূলত সেন্সরশিপ।

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স জানিয়েছে, তারা সব সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ খতিয়ে দেখছে।

এদিকে, এক্স ইতিমধ্যে ভারত সরকারের বিরুদ্ধে এর আগে করা একটি মামলায় আদালতে লড়ছে। আর আরেকটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে মোদী সরকারের বিরুদ্ধে এই প্ল্যাটফর্মে কনটেন্ট সেন্সর করতে আইনের অপব্যবহারের অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, ভারত সরকারের সমালোচনার জন্য পরিচিত ওয়েবসাইট “দ্য ওয়্যার” অভিযোগ করেছে যে, ভারতের আইটি মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা তাদের ওয়েবসাইট ব্লক করেছে। তারা একে স্পষ্ট সেন্সরশিপ বলে অভিহিত করেছে। তবে ভারত সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

   

About

Popular Links

x