Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার এক ক্লিকেই গ্রুপ চ্যাটের তথ্য জানাবে হোয়াটসঅ্যাপ

গ্রুপে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে আর পড়তে হবে না সবগুলো মেসেজ

আপডেট : ১৩ মে ২০২৫, ১২:৩৩ পিএম

মোবাইল ফোন হাতে নিয়েই দেখছেন গ্রুপে একগাদা মেসেজ। চিন্তা নেই, কী নিয়ে আলোচনা হয়েছে জানতে আর পড়তে হবে না সবগুলো মেসেজ। এবার গ্রুপ চ্যাটের মূল বার্তা সংক্ষেপে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

বর্তমানে সব বয়সীরাই সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ। দিনভর স্মার্টফোনেই ভরসা। কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সব কিছুতেই অনেকের ভরসা হোয়াটসঅ্যাপ। প্রত্যেকেই সংযুক্ত আছেন হোয়াটসঅ্যাপের একাধিক গ্রুপে। কোনোটা অফিসের, কোনোটা আবার বন্ধুদের। অনেক সময় ফোন হাতে নিয়েই দেখা যায়, গ্রুপে অনেক কথা বলা হয়েছে। কিন্তু এত মেসেজ পড়ে দেখতে অনেকেই বিরক্ত হন। সেকথা মাথায় রেখেই দারুণ এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

জানা গেছে, এবার গ্রুপে কী নিয়ে আলোচনা হয়েছে তা এক ক্লিকেই জানিয়ে দেবে এআই। তবে চিন্তা নেই, এতে কোনো প্রাইভেসি লঙ্ঘন হবে না বলে সংস্থার পক্ষ জানানো হয়েছে। এই ফিচারে ব্যবহারকারীরা খুশি হবেন বলেই মনে করছে সংস্থাটি।

প্রসঙ্গত, সম্প্রতি “অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি” ফিচার চালু করেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এটি অন করলেই গ্রুপ বা ব্যাক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে।

তবে, “অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি” ফিচারের সুবিধা পেতে দুই ব্যবহারকারীরই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে।

 

   

About

Popular Links

x