সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব এমন সব অ্যাপেই বিজ্ঞাপনের ছড়াছড়ি। ফলে অ্যাপগুলো ব্যবহার করতে গিয়ে রীতিমতো বিরক্ত হন ইউজাররা।
এতদিন বিজ্ঞাপন মুক্ত ছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু এবার হোয়াটসঅ্যাপেও সেই সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবহারকারীদের। বিজ্ঞাপন মুক্ত থাকা ছিল অ্যাপটির জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। তবে এই সুবিধা আর বেশিদিন থাকছে না।
জাকারবার্গের মালিকানাধীন সংস্থাটি জানিয়েছে, এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময়ও দেখতে হবে বিজ্ঞাপন। হোয়াটসঅ্যাপের বিশেষ ফিচার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানো শুরু করা হবে।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও, টেক্সট মেসেজ নিজেদের ফলোয়ারদের সামনে তুলে ধরা যায়। যা ২৪ ঘণ্টা পর আর দেখা যায় না। এই স্ট্যাটাস চেকের সময়ই এবার বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। তবে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কলিংয়ের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন আসবে না।
প্রসঙ্গত, ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা করে সংস্থাটি। সম্প্রতি “অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি” ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এই ফিচারের সুবিধা পেতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে।
সেটিংসে গিয়ে “অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি” অপশন অন করলেই গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে।
তবে “অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি” ফিচারের সুবিধা পেতে দুই দিকের ব্যবহারকারীরই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে।



চ্যাটজিপিটিকে যেসব তথ্য দিয়ে ভুল করছেন