Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুবককে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-ভাঙচুর

হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তেজিত জনতা সন্দেহভাজন ৫টি ঘরে অগ্নিসংযোগ করে

আপডেট : ৩১ মে ২০২৬, ০৪:১৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন রাকিব (২৫) নামে এক যুবককে হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রবিবার (৩১ মে) হত্যাকাণ্ডের প্রতিবাদে বেলা সাড়ে ১০টা থেকে সন্দেহভাজন হামলাকারীদের ৫টি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। 

নিহত রাকিব শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবের স্বজন ও উত্তেজিত লোকজন এ হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “হত্যাকান্ডের জেরে ৫টি ঘরে অগ্নিসংযোগ করেছে। এর মধ্যে দুটি ঘর পুরোপুরি পুড়ে গেছে এবং আরও ৩টি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাকিব হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলা-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।” 

   

About

Popular Links

x