Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শ্বশুরবাড়িতে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো জামাইয়ের

আম পাড়ার সময় অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়

আপডেট : ০২ জুন ২০২৬, ১০:৫০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার খংগুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের জামাতা। ঈদের ছুটিতে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, বিকেলে শ্বশুরবাড়ির একটি আমগাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি জানান, ঘটনার খবর পাওয়ার পর পল্লী বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হলে তারা দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।“

   

About

Popular Links

x