Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এনবিআরে একযোগে ১৩১ সহকারী কর কমিশনার বদলি

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৩১ জন সহকারী কর কমিশনারকে (বিভাগীয় ও ক্যাডার) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের “কর প্রশাসন-১ শাখা” থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ সাজ্জাদুর রহমানকে কর অঞ্চল-১৬ ঢাকা থেকে কর অঞ্চল-০২ চট্টগ্রামে পাঠানো হয়েছে। নূর মোহাম্মদকে কর অঞ্চলনরসিংদীতে পদায়ন করা হয়েছে। আব্দুল হক কর অঞ্চল-০১ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল নোয়াখালীতে যোগ দেবেন। হাদিউল ইসলাম সৈকত কর অঞ্চল-০৩ ঢাকা থেকে কর আপীল অঞ্চল-০২ ঢাকায় সংযুক্ত হয়েছেন। সাদিয়া রহমান কর অঞ্চল-০৪ চট্টগ্রাম থেকে বদলি হয়ে কর অঞ্চল ময়মনসিংহে গেছেন।

মো. মামুনুর রশিদ কর অঞ্চল-০২ ঢাকা থেকে কর অঞ্চল যশোরে গেছেন। আতাহার আলী খান কর অঞ্চল-১১ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল-০৪ ঢাকায় যোগ দিচ্ছেন। মো. নজরুল ইসলাম খাঁ কর অঞ্চল ০৪ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল ফরিদপুরে যাচ্ছেন। ফরিদা ইয়াসমীন কর অঞ্চল গাজীপুর থেকে বদলি হয়ে কর অঞ্চল-২০ ঢাকায় যোগ দেবেন। মিলন কুমার মৌলিক কর অঞ্চল-১৮ ঢাকা থেকে কর অঞ্চল যশোরে যাচ্ছেন।

এছাড়া মো. আক্কাছ আলী কর অঞ্চল-১৯ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল কুষ্টিয়াতে যাচ্ছেন। মো. হেবজুল বারী খান কর অঞ্চল- ১৫ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল নোয়াখালীতে যোগ দেবেন। মো. মুখলিছুর রহমান কর অঞ্চল নারায়ণগঞ্জ থেকে বদলি হয়ে কর অঞ্চল ০৫ চট্টগ্রামে যাচ্ছেন। সাইফুল ইসলাম কর অঞ্চল-১৯ ঢাকা থেকে কর অঞ্চল-০৬ চট্টগ্রামে পদায়িত হয়েছেন। মো. নুরুস সালাম কর অঞ্চল-২৫ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল নরসিংদীতে গেছেন।

মো. আজিজুল হক কর অঞ্চল–১৪ ঢাকা থেকে কর অঞ্চল নোয়াখালীতে যোগ দেবেন। গৌর চন্দ্র দে কর অঞ্চল-২৫ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল দিনাজপুরে যাচ্ছেন। নুরুল ইসলাম খান কর অঞ্চল-২৪ ঢাকা থেকে কর অঞ্চল কক্সবাজারে গেছেন। মো. কামরুজ্জামান কর অঞ্চল-২৩ ঢাকা থেকে কর অঞ্চল দিনাজপুরে যোগ দেবেন। মোহাম্মদ মিজানুর রহমান কর অঞ্চল-২৩ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল-০৩ চট্টগ্রামে যাচ্ছেন।

একইসঙ্গে সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ কর অঞ্চল-১৪ ঢাকা থেকে কর অঞ্চল করাবাজারে যাচ্ছেন। সামসুল আলম কর অঞ্চল-০১ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল নোয়াখালীতে যাচ্ছেন। কেশর লাল মল্লিক কর অঞ্চল-২৪ ঢাকা থেকে কর অঞ্চল-০৫ চট্টগ্রামে পদায়িত হয়েছেন। মোহাম্মদ হোছাইন কর অঞ্চল-০৪ চট্টগ্রাম থেকে বদলি হয়ে কর অঞ্চল-করাবাজারে যাচ্ছেন। কাজী মো. সুলতান শাহরিয়া কর অঞ্চলরাজশাহী থেকে বদলি হয়ে কর অঞ্চল–কুষ্টিয়ায় যাচ্ছেন।

মোহাম্মদ গিয়াস উদ্দিন কর অঞ্চল-০৪ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল-০৫ চট্টগ্রামে যাচ্ছেন। আসাদুজ্জামান তালুকদার কর অঞ্চল-১৩ ঢাকা থেকে কর অঞ্চল-০৬ চট্টগ্রামে পদায়িত হয়েছেন। মো. মাহবুবুল ইসলাম কর অঞ্চল-১১ ঢাকা থেকে বদলি হয়ে কর অঞ্চল-০৫ চট্টগ্রামে যাচ্ছেন।

এছাড়া আরও বহু কর্মকর্তা, বিশেষ করে ৩৮তম, ৪১তম ও ৪৩তম ব্যাচের সহকারী কর কমিশনারদেরকেও দেশের বিভিন্ন কর অঞ্চল ও কর আপীল অঞ্চলে নতুন করে পদায়ন করা হয়েছে। অনেককে কর অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, নরসিংদী, ফরিদপুর, রাজশাহী ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। বেশ কয়েকজনকে সংযুক্ত করা হয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, জাতীয় রাজস্ব বোর্ডে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

   

About

Popular Links

x