Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও বাড়লো সিগারেটের দাম, প্রজ্ঞাপন জারি

১০ শলাকার সিগারেটের দাম ৬২ থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

দেশে নিম্নস্তরের সিগারেটের দাম আবারও বাড়লো। প্রতি ১০ শলাকার দাম ৬২ টাকা থেকে বেড়ে ৬৫ টাকা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল থাকছে।

সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল।

বাজেটে নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বেড়ে দাম দাঁড়াল ৬৫ টাকা।

এছাড়া বাজেটে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

   

About

Popular Links

x