Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

এলপিজির নতুন দর, কোন সিলিন্ডারের দাম কত

আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। এতদিন এই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

শুধু ১২ কেজি সিলিন্ডারই নয়, ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের এলপিজি সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে।

বিইআরসি ঘোষিত বিভিন্ন ওজনের সিলিন্ডারের নতুন ও পূর্বের দামের বিবরণ:

সাড়ে ৫ কেজি: ৮৪২ টাকা থেকে বাড়িয়ে ৯৪৪ টাকা

সাড়ে ১২ কেজি: ১ হাজার ৯১৩ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৪৬ টাকা

১৫ কেজি: ২ হাজার ২৯৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৭৫ টাকা

২০ কেজি: ৩ হাজার ৬১ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৩৪ টাকা

২৫ কেজি: ৩ হাজার ৮২৭ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৯২ টাকা

৩০ কেজি: ৪ হাজার ৫৯২ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা

৩৫ কেজি: ৫ হাজার ৩৫৭ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা

৪৫ কেজি: ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্তরের কমিশন সমন্বয়ের মাধ্যমে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

   

About

Popular Links

x