Tuesday, September 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজমুল হত্যার অন্যতম আসামি রিফাত গ্রেপ্তার

সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন এসআরবি (আগে র‌্যাব হিসেবে পরিচিত ছিল) ৬ এর অধিনায়ক লে কর্ণেল নিস্তার আহমেদ।

তিনি জানান, ২১ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশাল এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

এ সময় খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর আজুমল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে। 

গ্রেপ্তার রিফাত (৩০) এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও এসআরবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

নিস্তার আহমেদ আরও জানান, তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে এসআরবি-৬ এর অভিযান অব্যাহত রয়েছে। তাকে খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x