Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাইকোর্টে আখতারুজ্জামানের জামিন আবেদন

 গত ২ অক্টোবর বিকালে আখতারুজ্জামানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।

রবিবার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন কার্যতালিকাভুক্ত করেছেন।

সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২ অক্টোবর বিকালে আখতারুজ্জামানকে রাজধানীর ডিওএইচএস এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এরপর একদিনের রিমান্ড শেষে ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী জামিন নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে তিনি জামিন চেয়ে আবেদন করেন।

বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে কর্তৃপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে।

পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

   

About

Popular Links

x