Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ

বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা ও এর আশপাশে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা কারখানার বাহিরে এসে সকাল সাড়ে ৯ টার দিকে মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ছয় থেকে সাতটি পোশাক কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে এসেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। শিল্প পুলিশ, জেলা পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে আছে।

   

About

Popular Links

x