Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাস্তায় জলাবদ্ধতা, প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দিতে পারলেন না মন্ত্রী

রাজধানীতে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিতে বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৬:৪৩ পিএম

ঢাকার রাস্তায় জলাবদ্ধতার আটকে পড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাপ্তাহিক বৈঠকে যোগ দিতে পারেননি এক মন্ত্রী। সোমবার (২০ জুলাই) সচিবালয় থেকে অনলাইনে ওই বৈঠক হওয়ার কথা ছিলো। 

মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই মন্ত্রীর নাম উল্লেখ করেননি তিনি।  

সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে আটজন মন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন। 

বৈঠক শেষে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব অনলাইন বৈঠকে গণভবন থেকে যোগ দেন। অন্য মন্ত্রীরা সচিবালয় থেকে বৈঠক করেন। আটজন মন্ত্রী যোগ দেওয়ার কথা থাকলেও একজন সচিবালয়ে পৌঁছাতে পারেননি। তিনি বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে রাস্তায় আটকে পড়েন। 

তিনি আরও বলেন, রাজধানীতে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিতে বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা হয় সচিবালয়ের আশপাশেও। সচিবালয় এলাকায় রাস্তায় জলাবদ্ধতা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

   

About

Popular Links

x