Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুদ্ধাপরাধ: জামায়াতের সাবেক এমপি খালেকসহ ২ জনের মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল

আপডেট : ১২ জুন ২০২২, ১১:৪৬ এএম

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল খালেক মণ্ডল ও পলাতক রোকনুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি বল।

অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আব্দুল খালেক মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। 

একই বছর ২৫ আগস্ট খালেক মণ্ডলের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় ট্রাইব্যুনাল। 

২০১৭ সালের ১৯ মার্চ এ মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়। এ মামলায় তখন চারজন আসামি ছিলেন। এর মধ্যে এখন খালেক মণ্ডল ও খান রোকনুজ্জামান কারাবন্দি। বাকি দুইজনের মৃত্যু হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ রয়েছে। 

২০১৮ সালের ১৫ এপ্রিল সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২১ সালের ১১ নভেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিলো।


   

About

Popular Links

x